লন্ডন মহানগর যুবদলের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১২
প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২০, ১২:৩৭ অপরাহ্ণ
লন্ডন প্রতিনিধি :
লন্ডনে মহানগর যুবদলের দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটে। এদের মধ্যে আব্দুল খায়ের ও শিপনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
তাদেরকে রয়েল লন্ডন হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, স্থানীয় সময় সোমবার রাত পৌনে ১১টার দিকে লন্ডন মহানগর যুবদলের কমিটি গঠন নিয়ে একদল বাংলাদেশী যুবক দেশীয় অস্ত্র, হকিস্টিকসহ একে অপরের দিকে বার বার ধাওয়া দিয়ে যাচ্ছে। এসময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।








