দেশে ফিরেছে লিবিয়ায় বোমা হামলায় নিহত বিয়ানীবাজারের জাহাঙ্গীরের লাশ
প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২০, ১১:৪৪ অপরাহ্ণ

সুরমা নিউজ:
স্বপ্নের দেশ ইউরোপ যাওয়ার লক্ষ্যে জাহাঙ্গীর আলম লিবিয়ায় পাড়ি জমান। লিবিয়ায় বোমা হামলায় নিহত বিয়ানীবাজার উপজেলার জাহাঙ্গীর আলমের মরদেহ দীর্ঘ পাঁচ মাস পর দেশে ফিরেছে গত বুধবার।
বৃহস্পতিবার সকাল ১০ টায় বিয়ানীবাজার উপজেলার চারখাই আদিনাবাদে জানাজার নামাজ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়ে। প্রায় পাঁচ মাস পূর্বে লিবিয়ায় সন্ত্রাসীদের ভয়াবহ বোমা হামলায় প্রাণ হারান জাহাঙ্গীর। দেশে পাঠানোর আগ পর্যন্ত লিবিয়ার একটি হিমাগারে তার মরদেহ রাখা ছিল।
স্থানীয় ব্যক্তিবর্গ ও বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের রাষ্ট্রদূতের সহযোগিতায় জাহাঙ্গীর আলমের মরদেহ দেশে নিয়ে আসা হয়। বুধবার মরদেহ বাড়ি আসার পর হৃদয় বিধারক দৃশ্যের অবতারনা হয়। মা ও পরিবারের সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়েন। তাকে এক নজর দেখতে ভীর করেন স্বজন ও প্রতিবেশিরা।







