আবারও তুরস্কে নৌকা ডুবিতে ১১ অভিবাসীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২০, ৩:১৯ অপরাহ্ণ

সুরমা নিউজ ডেস্ক:
তুরস্কের উপকূলে এজিয়ান সাগরে নৌকা ডুবিতে আট শিশুসহ ১১ অভিবাসী মৃত্যু হয়েছে।
শনিবার ( ১১ জানুয়ারি) স্থানীয় সময় রাতে গ্রীক দ্বীপ চিয়োসের বিপরীত দিকে তুরস্কের পশ্চিমাঞ্চলীয় পর্যটন রিসোর্ট এলাকা চেসমি উপকূলে নৌকা ডুবে এ ঘটনা ঘটে। এসময় আটজনকে উদ্ধার করা হয়। তবে যারা নিহত হয় তাদের এখনো কোন পরিচয় পাওয়া যায়নি।
গ্রীক দ্বীপ পেক্সির কাছে এজিয়ান সাগরে নৌকা ডুবিতে ১২ জনের মৃত্যু হওয়ার কয়েক ঘণ্টা পরেই তুরস্ক উপকূলে এই নৌকা ডুবির ঘটনা ঘটে।







