যুক্তরাষ্ট্রে বসবাসরত মেঘনা উপজেলা বাসীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০১৯, ১১:৪৫ পূর্বাহ্ণ

সুরমা নিউজ :
ঈদ পুণর্মিলনী উপলক্ষে গত ১৪ই আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত মেঘনা উপজেলাবাসীর এক মিলনমেলা ও বনভোজন অনুষ্ঠিত হল নিউ ইয়র্কের প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত ওরচার্ড বীচের উপকুল ঘেঁষা পার্কে ! বিপুল সংখ্যক মেঘনাবাসীর অংশ গ্রহনে এ মিলন মেলায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর কুমিল্লা সোসাইটির সাবেক সিনিয়র সহ সভাপতি জনাব খবির উদ্দিন ভুইয়া, কমিউনিটি এক্টিভিষ্ট সারওয়ার চৌধুরী এবং বৈরাগী বাজার এসোসিয়শনের সম্মানিত উপদেষ্টা জনাব এনাম আহমেদ। সংগঠনের সম্মানিত সভাপতি জনাব জিল্লুর রহমান শাহিন, সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, সিনিয়র সহ সভাপতি জনাব সেলিম হোসেন, সাংগঠনিক সম্পাদক জনাব কামাল হোসেন,কোষাধক্ষ্য জনাব রিপন সরকার,মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা সুমি, উপদেষ্টা জনাব মিয়া মোহাম্মদ দাউদ এবং জনাব অহিদ সরকার অনুষ্ঠানটি সফল ও স্বার্থক করতে অক্লান্ত পরিশ্রম করেন। সংগঠনের পক্ষ থেকে সভাপতি জনাব জিল্লুর রহমান শাহিন ও সাধারন সম্পাদক জনাব মোঃ মোয়াজ্জেম হোসেন উপস্থিত অথিতি বৃন্দের কাছে কৃতজ্ঞতা প্রকাশ এবং সকল প্রকার ভূলভান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন ।







