সজীব ওয়াজেদ জয়ের ৪৯ তম জন্মদিন উদযাপন করেছে লন্ডন মহানগর যুবলীগ
প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০১৯, ৯:১০ অপরাহ্ণ
আব্দুল হামিদ নাছার লন্ডন থেকে:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৪৯তম জন্মদিন উদযাপন করেছে লন্ডন মহানগর যুবলীগ। শনিবার (২৭ জুলাই) সন্ধ্যায় পূর্ব লন্ডনের কেননস্ট্রীটস্থ আল ইখওয়ান রেস্টুরেন্টে কেক কেটে সজিব ওয়াজেদ জয়ের ৪৯ তম জন্মদিন উদযাপন করা হয়।
লন্ডন মহানগর যুবলীগের উদ্যোগে সংগঠনের সভাপতি তারেক আহমদ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়সল হুসেন সুমন সঞ্চালনায় জন্মদিন উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী. তিনি তার বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২৭ জুলাই ঢাকায় পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া ও শেখ হাসিনার প্রথম সন্তান জয়ের জন্ম হয়। বিজয়ের পর তার নানা শেখ মুজিবুর রহমান তার নাম রাখেন।
১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর জয় মায়ের সঙ্গে বাবার কর্মস্থল জার্মানি হয়ে ভারতে যান। তার শৈশব-কৈশোর কেটেছে ভারতে। নৈনিতালের সেন্ট জোসেফ কলেজে লেখাপড়ার পর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট আর্লিংটন থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক পাস করেন জয়। পরবর্তীতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসনে স্নাতকোত্তর অর্জন করেন তিনি। ২০০২ সালের ২৬ অক্টোবর ক্রিস্টিন ওভারমায়ারকে বিয়ে করেন জয়।তাদের একটি মেয়ে আছে।২০১০ সালের ২৫ ফেব্রুয়ারি জয় রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,যুক্তরাজ্য আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, মানবাধিকার সম্পাদক এম সারব আলী,লন্ডন মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, আজহারুল ইসলাম শিপার,যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমদ খাঁন, সাংগঠনিক সম্পাদক আবুল লেইছ,লন্ডন মহানগর যুবলীগের সহসভাপতি জুবায়ের আহমদ সেলিম,শাহ মিনার আলী ,সাইদুল ইসলাম,আজহার আহমদ সাংগঠনিক সম্পাদক খালেদ আহমদ শাহিন ,সাদেক আহমদ,সাউথ লন্ডন যুবলীগের সভাপতি মোজাহিদ আহমদ লিটন,নর্থ লন্ডন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ নাছার,লন্ডন মহানগর যুবলীগের ক্রীড়া সম্পাদক আবু হেলাল,প্রচার সম্পাদক আনোয়ার খান,আইন সম্পাদক দিলওয়ার হোসেন হীরা ,আব্দুল সাহিদ শেখ ,পংকী খান,প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক খালেদ আহমদ জয়,প্রমুখ ।







