প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য আগমন উপলক্ষে যুক্তরাজ্য যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০১৯, ১২:৩২ পূর্বাহ্ণ
আব্দুল হামিদ নাছার,লন্ডন থেকে:
প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার চোখের চিকিৎসায় লন্ডন আগমন উপলক্ষে ১৫ জুলাই (সোমবার) পূর্ব লন্ডনের কেননস্ট্রীটস্থ ওরচিড ট্রাভেলে যুক্তরাজ্য যুবলীগের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,যুক্তরাজ্য আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাবিবুর রাহমান হাবিব, যুক্তরাজ্য যুবলীগের সহসভাপতি আফজল হোসেন,নাজমুল ইসলাম, শেখ নুরুল ইসলাম জিতু,যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমদ খাঁন,সাংগঠনিক সম্পাদক আবুল লেইছ,দুলাল আহমদ,লন্ডন মহানগর যুবলীগের সভাপতি তারেক আহমদ,সাধারণ সম্পাদক ফয়সল হুসেন সুমন,এসময় উপস্থিত ছিলেন যুবলীগ ও ছাত্রলীগের এর অসংখ্য নেতা কর্মী।
উল্লেখ্য ২০১৭ সালে ঢাকায় প্রথম রাষ্ট্রদূত কনফারেন্স অনুষ্ঠিত হয়। গত এপ্রিলে দ্বিতীয় কনফারেন্স হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে যায়। এবারে সিদ্ধান্ত হয়েছে শুধুমাত্র ইউরোপের ১৫ জন রাষ্ট্রদূতকে নিয়ে লন্ডনে এনভয় কনফারেন্স চলিত জুলাই মাসের মধ্যে লন্ডনে ইউরোপে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।








