বার্মিংহামে খতমে নবুয়ত সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০১৯, ৫:০২ অপরাহ্ণ
লন্ডন অফিস:
আন্তর্জাতিক খতমে নবুওয়তের সেক্রেটারী জেনারেল আল্লামা নুরুল ইসলাম চট্রগ্রামী বলেছেন, মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে কাদীয়ানিদের অমুসলিম ঘোষনা করলে ও বাংলাদেশে সরকার পৃষ্টপোষকতাই করছে ।কাদিয়ানীদের অপতৎপরতা দিন দিন বাংলাদেশে বেড়েই চলছে। বার বার দাবী জানানোর পর ও সরকার কর্ণপাতই করছেনা, মুসলিম বিশ্বের অন্যান্য দেশে তাদের অমুসলিম ঘোষনা করলে ও বাংলাদেশ সরকার তাদের পৃষ্টপোষকতা করেই চলছে। শক্তিশালী একটি আন্দোলন দাঁড় করাতে না পারলে তাদের অপতৎপরতা রুখা যাবেনা।
গতকাল ২রা জুলাই মংগলবার আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ – মিডল্যানডস শাখার উদ্যোগে দারুসুননাহ একাডেমীতে এক সম্মেলনে তিনি একথাগুলো বলেন।
মিডলেন্ডস শাখা সভাপতি মাওলানা আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও সেক্রেটারী ক্বারী আব্দুল মুকিত আজাদের পরিচীলনায় অনুষ্টিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা আব্দুর রব ফয়েজী, মুফতি তাজুল ইসলাম, মুফতি নূরুল ইসলাম,হাফেজ মাওলানা আবদুল্লাহ হাসান, মাওলানা সাইফুল আলম।
অন্যান্যের মধ্যে উপস্তিত ছিলেন মাওলানা এনামুল হাসান ছাবীর. সৈয়দ কবীর আহমদ. মাওলানা আ ফ ম শুয়াইব . মাওলানা ফয়েজ আহমদ . হাফেজ নুমান বিন সাইফ .হাজী হান্নান উল্লাহ হাজী আইয়ুব মিয়া আব্দুল জলিল প্রমুখ ।








