বিশ্বনাথে বিদ্যুস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৮ আগস্ট ২০১৭, ৬:০৮ অপরাহ্ণ
বিশ্বনাথ প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে কুকুরের ভয়ে পালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেশনা বেগম (৭) নামের এক শিশুর মৃত্যু সংবাদ পাওয়া গেছে। সে জানাইয়া নোয়াগাঁও গ্রামে বসবাসরত রানু মিয়ার মেয়ে। শুক্রবার সকালে উপজেলার জানাইয়া নোয়াগাঁও গ্রামের একটি মোরগীর ফার্মে ঘটনাটি ঘটে। নিহত শিশু র্দীর্ঘদিন ধরে তার নানার বাড়িতে বসবাস করে আসছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন স্থানীয় ইউপি সদস্য ফজর আলী।
এলাকাবাসী ও শিশুর মামা দিলোয়ার হোসেনের অভিযোগ, মোরগীর ফার্মে অবৈধ বিদ্যুৎ লাইন সংযোগ থাকার কারণে তাতে আটকা পড়ে শিশুটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে।
বিশ্বনাথ থানার এস.আই রফিকুল ইসলাম বলেন- নিহত রেশনা বেগম বাড়ি পাশে রাস্তায় চলাচল করছিল। এ সময় কুকুর তাকে ধাওয়া করে। কুকুরের ভয়ে পালিয়ে যাওয়ার সময় পার্শ্ববর্তি একটি মোরগীর ফার্মে আশ্রয় নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেশনা মৃত্যুবরণ করেছে। লাশটি উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।







