লন্ডনে উসমানপুর ইউনিয়ন জনকল্যাণ ট্রাষ্ট ইউকের ঈদ পুনর্মিলনী অনুষ্টিত
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০১৭, ১১:৩৮ অপরাহ্ণ
লন্ডন অফিস: গত ১০ জুলাই উসমানপুর ইউনিয়্ন জনকল্যাণ ট্রাষ্ট ইউকের উদ্যোগে পূর্ব লন্ডনের ব্রিকনের একটি রেস্টুরেন্টে এক ঈদ পুনর্মিলনী অনুষ্টিত হয়। সংগঠনের সভাপতি হাজী আব্দুল কাদের রুনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হামিদ রুহিন ও মোহাম্মদ আলী জিলুর যৌথ পরিচালনায় পুনর্মিলনীতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সর্বজনাব কাউন্সিলার গোলাম কিবরিয়া চৌধুরী, সাংবাদিক কে এম আবুতাহের চৌধুরী, আলহাজ কবির উদ্দিন, লুৎফুর রহমান ছায়াদ, হারুনুর রশিদ প্রমুখ।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহ মুনিম, শাহ মুরতুজা, শাহ আকিকুর রহমান চৌধুরী, মশিউর রহমান মশনু, আনছার আলী, আব্দুল মজিদ সিরাজ, জামান আল রাজি, মুহিবুর রহমান কয়সর প্রমুখ। সভায় বক্তারা সংগঠনের কার্যক্রমের প্রশংসা করেন এবং বন্যা পীড়িত বা্লাগঞ্জ, ওসমানী নগরবাসীর সাহায্যার্থে এগিয়ে আসার আহবান জানান।








