যুক্তরাজ্য ওল্ডহাম বিএনপির প্রতিবাদ সভা অনুষ্টিত
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০১৭, ১১:২৬ অপরাহ্ণ
লন্ডন অফিস: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা, নিখোঁজ কেন্দ্রীয় বিএনপি নেতা এম ইলিয়াস আলীর পত্নী তাহসীনা রুশদী লুনা‘র যুক্তরাজ্য সফরের প্রাক্কালে বাধা প্রদান এবং হয়রানীর প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুক্তরাজ্য ওল্ডহ্যাম শাখার উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।
ওল্ডহ্যামের স্থানীয় একটি রেস্টুরেন্টে ওল্ডহ্যাম বিএনপি‘র সভাপতি জামাল উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মওদুদ আহমেদের উপস্থাপনায় অনুিষ্টত প্রতিবাদ সভায় বক্তারা ইলিয়াস পত্নীকে হয়রানীর তীব্র নিন্দা জানিয়ে বলেন,ইলিয়াস আলীকে গুম করার পর তাঁর পরিবার যখন কঠিন সময় পার করছে ঠিক তখনি এধরনের হয়রানীর চেষ্টা অত্যন্ত ঘৃণ্য এবং রাজনৈতিক শিষ্ঠাচার বর্হিভুত একটি গর্হিত কাজ।








