সুলতান মনসুরকে প্যারিস বিমান বন্দরে ফুলেল অভ্যর্থনা
প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০১৭, ২:৪২ অপরাহ্ণ
ফ্রান্স প্রতিনিধি: সাবেক ডাকসুর ভিপি,সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি, সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে ফ্রান্সের প্যারিস শার্দু গ্যুল বিমানবন্দরে ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা ফুলেল অভ্যর্থনা প্রদান করেছেন। ইউরোপের বিভিন্ন দেশে সফরের অংশ হিসাবে সুলতান মনসুর ফ্রান্সে আসলে তাকে এ অভ্যর্থনা প্রদান করা হয়। এ সময় তার সাথে তার স্ত্রী ও দুই কন্যা উপস্থিত ছিলেন।








