বারমিংহাম খেলাফত মজলিসের ঈদ পুনর্মিলনী অনুষ্টিত
প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০১৭, ১২:৪২ পূর্বাহ্ণ
লন্ডন অফিস: ঈদের সময় দেশের মানুষ আনন্দ উপভোগ করতে পারেনি। দেশের সাধারণ মানুষের মন নিরানন্দ বেদনায় ভারাক্রান্ত ছিলো। সরকারের বাজেট, গুম খুন,সন্ত্রাস ও চাঁদাবাজদের অবৈধ প্রভাব বিস্তারে আজ অসহায় বাংলাদেশের মানুষ। ্বারমিংহাম খেলাফত মজলিসের ঈদ পুনর্মিলনী অনুষ্টানে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
গতকাল সোমবার খেলাফত মজলিস বারমিংহাম এর উদ্যোগে আস্টনের দারুস সুন্নাহ একাডেমিতে শাখা সভাপতি মাওলানা এনামুল হাসান ছাবিরের সভাপতিত্বে ও সেক্রেটারী আ ফ ম শুয়াইব এর পরিচালনায়। প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্য খেলাফত মজলিসের সহ সভাপতি মুফতি মাওলানা তাজুল ইসলাম একথা গুলো বলেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মিডলেন্ড সভাপতি ক্বারী আব্দুল মুকিত আজাদ। বারমিংহাম সহ সভাপতি আলহাজ আব্দুল মালিক পারভেজ। কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ এনামুর রহমান। বারমিংহাম সহ সভাপতি আলহাজ খছরু খান। মিডলেন্ড সেক্রেটারী সৈয়দ কবির আহমদ। হাফেজ শাহেদ আহমদ। মাওলানা আনছার উদ্দীন। মাওলানা ফয়েজ আহমদ। মাওলানা বাহার উদ্দীন। আলহাজ সৈয়দ মুহাম্মদ আলী। হাফেজ হুসাইন আহমদ। প্রমুখ।
সভায় সৈয়দপুর মাদ্রাসার নাজিমে তালিমাত মাওলানা ফুজায়েল আহমদ, বাংলাদেশের বন্যা পরিস্তির ও বিশ্বের মজলুম মুসলমানদের জন্য বিষেশ দোয়া করা হয়।








