বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের উপর হামলায় বেলজিয়াম বিএনপির নিন্দা
প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০১৭, ৭:১৫ অপরাহ্ণ
নিউজ বিজ্ঞপ্তি: রাঙামাটিতে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার পথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি প্রতিনিধি দলের গাড়িবহরে হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি বেলজিয়াম শাখার সভাপতি আহমেদ সাজা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু।
রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বেলজিয়াম বিএনপির সভাপতি আহমেদ সাজা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু ,বলেন , মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমীর খসরু মাহমুদ চৌধুরীর উপর নগ্ন হামলা কার্যত: গণতন্ত্র এবং মানুষের মতামত প্রকাশের স্বাধীনতার উপর চরম আঘাত । পাহাড় ভেঙ্গে মাটি চাপা পড়ে মানুষ মরে অথচ আওয়ামী লীগ নেত্রী যায় আনন্দ ভ্রমনে। মানুষ কতটা বর্বর হলে অসহায় মানুষের পাশে দাড়াতে চাওয়া কোন দলের উপর নির্লজ্জ হামলা করতে পারে।
মির্জা ফখরুল ইসলামের মত সজ্জ্বন রাজনীতিবিদের উপর হামলা আসলে গোটা জাতির উপর হামলা বলেই মনে করেন
সরকার জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হয়ে হামলা-মামলা, গুম-খুনের পথ বেছে নিয়েছে। অবিলম্বে এই ঘটনায় দোষী আওয়ামী লীগ, ছাত্রলীগসহ জড়িত সকলকে গ্রেফতারের দাবি জানান।








