লন্ডন অগ্নিকান্ডে নিহতদের প্রতি শোক প্রকাশ বৃটিশ বাংলাদেশী মিনিকেভ ড্রাইভার এসোসিয়াশনের
প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০১৭, ৭:০৫ অপরাহ্ণ
লন্ডন অফিস: ওয়েস্ট লন্ডনের গ্রেনফেল টাওয়ারে অগ্নিকান্ডে বহু মানুষের হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বৃটিশ বাংলাদেশী মিনিকেভ ড্রাইভার এসোসিয়াশনের । এক শোক বার্তায় নেতৃবৃন্ধ নিহত পরিবারবর্গের প্রতি সমবেদনা এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থ্যতা কামনা করেছেন। পাশাপাশি এই অগ্নিকান্ডের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনে সরকারের প্রতি আহবান জানান। একইভাবে এই ঘটনায় বাংলাদেশী ৫ সদস্যের একটি পরিবার নিখোঁজ থাকায় উদ্বেগ প্রকাশ করা হয়।
এদিকে সম্প্রতি ম্যানচেস্টার ও লন্ডন ব্রিজে ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান বি বি এম ডি এ নেতৃবৃন্দ। একইভাবে এই দুই সন্ত্রাসী ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। সংগঠনের পক্ষে বিবৃতি দিয়েছেন সংগঠনের কনভেনার কাজী বাবর আহমদ,জেনারেল সেক্রেটারী মোহাম্মদ আবুল কালাম ও ট্রেজারার মোহম্মদ শাহজাহান।








