সৌদি আরব বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব সড়ক দুর্ঘটনায় আহত
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০১৭, ১১:২১ অপরাহ্ণ
সৌদীআরব প্রতিনিধিঃ বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সৌদি আরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে। সৌদি বিএনপির একটি সূত্র জানায়, বুধবার রাতে জেদ্দার একটি সড়কে হাঁটছিলেন আহমদ আলী মুকিব। এসময় একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তার একটি হাত ভেঙে যায়। পথচারীরা তাকে দ্রুত উদ্ধার করে সৌদি আরব জার্মান হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অশারীরিক অবস্থার কিছুটা উন্নতির দিকে। সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।








