ফ্রান্সে ওসমানীনগর ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০১৭, ৮:১৭ পূর্বাহ্ণ
জামিল আহমদ সাহেদ: বিশ্ব শান্তি ও দেশের সমৃদ্ধি কামনা করে ওসমানী নগর ওয়েলফেয়ার এসোসিয়েশন ফ্রান্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় । মুক্তিযোদ্ধা আং নুর শিকাদারের সভাপতিত্বে শাহ ডালিমের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন দুতাবাস কর্মকর্তা হাবিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন‚ ফ্রান্স আওয়ামী লীগ সহ সভাপতি জসিম উদ্দিন ফারুক‚যুগ্ম সম্পাদক হাসান সিরাজ‚বিএনপির সাংগঠনিক সম্পাদক জালাল খান‚ কৌশিক রাব্বানি‚সংগঠনের উপদেষ্টা শরিফ আহমদ‚জে আর সুমন‚ যুগ্ম সম্পাদক জামিল আহমদ সাহেদ‚ জুনেদ আহমদ‚ সৈয়দ জামাল‚ কুলাউড়া ওয়েল ফেয়ার এসোসিয়েশন সভাপতি আজয় দেব।
এসময় বক্তারা নবগঠিত ওসমানী নগর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সামাজিক কর্মকাণ্ড নিয়ে বক্তব্য রাখেন।ফ্রান্সে কমিউনিটির সামাজিক সংস্কারে ভুমিকা রাখবে বলে আশা কবেন আগত অতিথিরা।
সভায় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, সহ সভাপতি জুনেদ আহমেদ,ও হাবিবুর রহমান।যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক জয়নাল আহমেদ মুরাদ,সহ সাংগঠনিক সম্পাদক শরীফ আহমেদ (সেবুল),সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াকি, অফিস সম্পাদক সন্জয় কুমার দাস শুভ্র, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আফজাল আহমেদ, ক্রীড়া সম্পাদক রাজীব আহমেদ জুড়ি স্পোটিং ক্লাব সভাপতি দিলুয়ার হোসেন ‚ফ্রান্স আওয়ামী লীগের বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক তারিকুল ইসলাম,বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি আজমল হোসেন যুব লীগ নেতা লাবু চৌধুরী।
এছাড়া উপস্থিত ছিলেন, কৈশিক দেব, খালেদ আহমেদ, শাহান চৌধুরী, ঝিনুক দেব, সুজেল আহমেদ, ইমরান খান,জাহাঙ্গীর আহমেদ, শাহ হিরন মিয়া, মুজিবুর রহমান, বাবলু আহমেদ, লুৎফুর রহমান, সুলেমান আহমেদ, নাজিমুদ্দিন রিপন, আহমেদ রুমেল, আব্দুল ওয়াদুদ, নোমান আহমেদ প্রমূখ।








