আমেরিকায় প্রবাসী বাংলাদেশীদের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৭ জুন ২০১৭, ১১:৪৫ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাষ্ট্রের অন্যতম বাংলাদেশী মুলধারার সংগঠন ” বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন ” এর বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। গত ৬ জুন নিউইয়র্ক ব্রংক্সের বাংলা গার্ডেন রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আব্দুল হাসিম হাসনু এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকনের পরিচালনায় ও সাংগঠনিক সম্পাদক সারওয়ার চৌধুরীর উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক সদস্য এম এম শাহীন, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিক, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল খান।
এছাড়াও উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা বিশিষ্ট আইনজীবি মোহাম্মদ এন মজুমদার, আব্দুস শহীদ, রাজনীতিবিদ আব্দুর রহিম বাদশা, বিশিষ্ট শিক্ষা ব্যক্তিত্ব শেখ আল মামুন, কমিউনিটি নেতা শামিম মিয়া, সেবুল খান মাহবুব, শাহেদ আহমদ, নাদির খান, সামাদ মিয়া, কয়সরুজ্জামান,শাহ বদরুজ্জামান রুহেল, মোহাম্মদ সাদী মিন্টু,ফখর উদ্দীন,সোহেল আহমেদসহ কমিউনিটির সর্বস্থরের মানুষ।







