কুয়েত জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে : আহমদ আলী মুকিব
প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০১৭, ৬:৫৬ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদিআরব বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব বলেছেন, দেশ জাতীর স্বার্থে এই মূহুর্তে কুয়েত জাতীয়তাবাদী শক্তিকে নিজেদের মধ্যে লুকিয়ে তাকা বিভক্তি আর গ্রুপিং লবিং সব ভুলে ঐক্যবদ্ধ হয়ে বর্তমান অনির্বাচিত স্বৈরাচারী সরকারের হাত থেকে দেশ জাতিকে মুক্ত করতে ঐক্যের বিকল্প নেই। তিনি গত ১১ মে কুয়েত ৩ দিনের এক সাংগঠনিক সফরে এলে কুয়েত সিটির সুইচ বেল প্লাজা হোটেলে কুয়েত বিএন পির বিবদমান কয়েকটি গ্রুপের সাথে বৈঠক কালে এ কথা বলেন। কুয়েত বি এন পিকে ঐক্যবদ্ধ করে সকলের অংশগ্রহণে একটি কমিঠি গঠন করার জন্য বেশ কিছু সু নিদিষ্ট প্রস্তাব পেশ করেন। উপস্হিত শীর্ষ নেতৃবৃন্দ আগামীতে সবার অংশ গ্রহনের ভিত্তিতে কুয়েত বিএনপিকে ঢেলে সাজানো হবে বলে আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে কুয়েত বিএনপির অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ সহ সর্বস্তরের নেতাকর্মি উপস্থিত ছিলেন। উল্লেখ্য,বি এনপি নেতা আহমদ আলী মুকিব ৩ দিনের এ সাংগঠনিক সফরে কুয়েত বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
দৈর্ঘ ১৩ বৎসর যাবত কুয়েত জাতীয়তাবাদী দল বিএনপি ৩ ভাগে বিভক্ত হয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিল , উনার আন্তরিক প্রচেষ্টা আর রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে সবাই কে একত্রিত করে এক টেবিলে বসাতে সক্ষম হয়েছেন যা কুয়েত বিএনপি’র ইতিহাস হয়ে থাকবে ।








