লন্ডনের বাঙ্গালীপাড়ায় ছুরিকাঘাতে একজনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০১৭, ৫:২৭ অপরাহ্ণ
লন্ডন অফিসঃ পূর্ব লন্ডনের বাঙালী অধ্যুষিত বো এলাকায় আবারো ছুরিকাঘাতে ৪১ বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৪ টার সময় বো এলাকার ইলিং ক্লোজ এলাকায় এঘটনা ঘটে।ঘটনাস্থলে আধা ঘন্টার মধ্যে এম্বুলেন্স ও ডাক্তার আসলেও আহত ব্যক্তিকে বাঁচানো সম্ভব হয়নি।। এঘটনার সাথে জড়িত সন্দেহে দুজনকে পুলিশ আটক করেছে। ঘটনার পুলিশি তদন্ত চলছে।








