দয়ামীর মাদ্রাসা উন্নয়ন ট্রাষ্ট ইউকের সভা অনুষ্টিত
প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০১৭, ১২:১৬ পূর্বাহ্ণ
লন্ডন অফিসঃ ওসমানীনগরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্টান দারুল কোরআন দয়ামীর মাদ্রাসা উন্নয়ন ট্রাষ্ট ইউকের উদ্যেগে এক মতবিনিময় অনুষ্টান দারুস সুন্নাহ একাডেমী বার্মিংহামের আস্টনে অনুষ্টিত হয়। মাওলানা আনহারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টানে উপস্থিত ছিলেন মুন্সিফ আলী, ক্বারী আব্দুল মুকিত আজাদ, মফিদুল গনী মাহতাব, আলহাজ্ব আব্দুল ওয়াদুদ, মাওলানা আ ফ ম শুয়াইব, আলী হুসেন, ক্বারী খালিদুর রহমান,মজিদ মিয়া, ইছবর আলী, আবুল কালাম আজাদ, সুলায়মান আলী, সিরাজ আলী প্রমুখ। অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দারুস সুন্নাহ একাডেমীর প্রিন্সিপাল মুফতি তাজু ইসলাম ( দাঃবাঃ)।
উক্ত অনুষ্টানে দারুল কোরআন দয়ামীর মাদ্রাসার সার্বিক উন্নয়নের অঙ্গিকার ব্যক্ত করা হয়।







