সরকার তারেক রহমানের জনপ্রিয়তায় ভয় পায় : বেলজিয়াম বিএনপি
প্রকাশিত হয়েছে : ০৩ মে ২০১৭, ১১:৩৪ অপরাহ্ণ
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বেলজিয়াম বিএনপির সভাপতি আহমেদ সাজা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু সাংগঠনিক সম্পাদক আলী নুর শামীম। এক বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে পরোয়ানা প্রত্যাহারের দাবি জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশনায়ক তারেক রহমান সবসময় দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে গেছেন। এ কারণে তিনি দেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। কিন্তু তাকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। অথচ গত ৮ বছরেও কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি সরকার। তার জনপ্রিয়তায় ভয় পেয়ে আজো তাকে দেশে ফিরতে বাধা দেয়া হচ্ছে । এমতাবস্থায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি উদ্দেশ্যেমুলক অবিলম্বে প্রত্যাহার করতে হবে। বিজ্ঞপ্তি






