তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা উদ্দেশ্যমূলক : আহমদ আলী মুকিব
প্রকাশিত হয়েছে : ০৩ মে ২০১৭, ১১:২৫ অপরাহ্ণ
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে তীব্র নিন্দাও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদিআরব বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব। তিনি অবিলম্বে পরোয়ানা প্রত্যাহারের দাবি জানিয়ে বিবৃতিতে বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বড় ছেলে তারেক রহমান। তাকে ওয়ান ইলেভেনের সেনা সমর্থিত সরকার মিথ্যা গ্রেফতারের পর মামলায় অবর্ণনীয় নির্যাতন করেছিল। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে অবস্থান করছেন। ফলে আদালতে হাজির হতে পারেননি। এমতাবস্থায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি উদ্দেশ্যমূলক অবিলম্বে প্রত্যাহার করতে হবে। -বিজ্ঞপ্তি






