লন্ডনে শাহপরান মসজিদ মক্তবের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০২ মে ২০১৭, ১০:৩৬ অপরাহ্ণ
পূর্ব লন্ডনের হ্যাকনি রোডস্থ শাহপরান জামে মসজিদ ইভনিং মক্তবের বার্ষিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রায় ৭০জন শিক্ষার্থীর অংশগ্রহণে গত ৩০ এপ্রিল রোববার সকালে এই পরীক্ষা গ্রহণ করা হয়। শিক্ষার্থীরা কায়দা, আমপারা, তাজবীদ, ইসলামি শিক্ষা ইত্যাদি বিষয়ে পরীক্ষায় দেন। সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষা শেষ হয় সাড়ে ১১টায়।
পরীক্ষা গ্রহণ করেন ইভনিং মক্তবের প্রধান শিক্ষক, শাহপরান জামে মসজিদের প্রধান ইমাম ও খতীব হাফিজ মাওলানা শফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক এবং মসজিদের ডেপুটি ইমাম মোহাম্মদ এখলাছুর রহমান, শিক্ষক শওকত হোসাইন, শিক্ষক জয়নাল হোসাইন ও শিক্ষক আবুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন শাহপরান জামে মসজিদের এডুকেশন সেক্রেটারি আলহাজ্ব আতিক মিয়া এবং সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রব।
উল্লেখ্য, শাহপরান জামে মসজিদে ইভনিং মক্তবের পাশাপাশি ইভনিং হাফিজি মাদ্রাসাও পরিচালিত হয়। মক্তব শেষ করে অনেক ছাত্র হাফিজি মাদ্রাসায় ভর্তি হয়ে থাকেন। ইতোমধ্যে হাফিজি মাদ্রাসা থেকে অনেক ছাত্র পুর্ণ কুরআন শরীফ মুখস্থ করে হাফিজ হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। বিজ্ঞপ্তি







