লন্ডনে রাষ্ট্রপতি আব্দুল হামিদ
প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০১৭, ৯:২২ অপরাহ্ণ
লন্ডন অফিসঃ বাংলাদেশের রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ চিকি্তসার জন্য লন্ডন এসেছেন। গতকাল ২৫ এপ্রিল মঙ্গলবার স্থানীয় সময় সকালে এমিরাটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হিথরো বিমান বন্দরে এসে পৌছেন। তাঁর সাথে রয়েছেন স্ত্রী রাশিদা খানম ও প্রেস সেক্রেটারী জয়নাল আবেদিন। বিমান বন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান ব্রিটেনে বাংলাদেশের হাইকমিশনার মো: নাজমুল কাওনাইন। বিমান বন্দর থেকে রাষ্ট্রপতিকে সরাসরি নিয়ে আসা হয় লন্ডনের হিল্টন পার্ক লেইন হোটেলে। ৯ দিনের সফরে এই হোটেলেই স্বস্ত্রীক অবস্থান করবেন তিনি।
হিল্টন পার্কলেইনের হোটেল লবিতে ফুল দিয়ে রাষ্ট্রপতিকে স্বাগত জানান যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সম্পাদক নঈমুদ্দিন রিয়াজ, মারুফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী খালেদা মোস্তাক কোরেশী, মুসলিমা শামস বনি, যুক্তরাজ্য যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল খান,সাংঘঠনিক সম্পাদক মাহমুদ আলী ও বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাবৃন্দ। আগামী ৩রা মে দেশের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করার কথা রয়েছে রাষ্ট্রপতির।







