আনজুমানে আল ইসলাহ ফ্রান্স ও বাহরাইনের উদ্যোগে মেরাজুন্নবী (সা:) পালিত
প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০১৭, ১১:২৯ পূর্বাহ্ণ
ওসমানীনগর প্রতিনিধি:
আনজুমানে আল ইসলাহ ফ্রান্স ও বাহরাইনের উদ্যোগে পবিত্র মেরাজুন্নবী (স:) আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। গত ২৩ এপ্রিল ফ্রান্সের ওভারবিলা জামে মসজিদে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স কেন্দ্রীয় কমিটির আয়োজনে মেরাজুন্নবী (স:) পালন করা হয়। কারি মির্জা সফিকুল ইসলাম এর সাভাপতিত্বে ও সেক্রেটারি সৈয়দ মো: দেলওয়ার হোসেন এর পরিচালনায় মাহফিলে আলোচনা পেশ করেন, কারি মির্জা শফিকুল ইসলাম, হাফিজ মুক্তার আহমদ, মাওলানা আমিনুল হক, মাওলানা কাজী আব্দুল মুহিত, মাওলানা মাসুক আহমদ ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মিরাজের আলোচনা থেকে রাসুল (সা:) এর আদর্শ নিজেদের মাঝে বাস্তবায়নের মধ্যে দিয়ে দেশ ও জাতীর কল্যাণ সম্ভব এবং আমাদের প্রজন্মদেরকে রাসুল (সা:) এর নিয়ামতের দিনগুলি অবহিত করা জরুরী। বর্তমান এই ফিতনার সময়ে আমাদের ইমানকে ঠিকে রাখা খুব কঠিন তাই মুসলমানদের মধ্যে ঐক্য থাকা সময়ের দাবী। এছাড়া আল্লামা ফুলতলী ছাহেব কিবলা (রহ.) এর রেখে যাওয়া খেদমতকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়া এখন আমাদের দায়িত্ব । শুরুতে কোরআন থেকে তেলাওত করেন কারি আবু সিদ্দিক আনসারি ও হাফিজ নুরুল আমিন, হামদ পরিবেশন করেন হাফিজ শায়েক আহমদ । উপস্থিত ছিলেন, এম এ তাহের, আমিনুল হক টিপু, মাওলানা সাজ্জাদুর রহমান, সিদ্দিকুর রহমান, ওয়াহিদুর রহমান, আব্দুল লতিফ খলিল, মাওলানা মিজানুর রহমান, আবুল কালাম মানুন, মাওলানা হুসেইন খাঁন, হাফিজ আব্দুর রহিম, জিল্লুর রহমান, আহসান হাবীব শাহ, সিপন মিয়া, শাহ্ জায়েদ আহমদ, রেদওয়ান আহমদ, সাহেদ আহমদ চৌধুরী, আব্দুল জলিল প্রমূখ । মিলাদ শরীফ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্তি হয়।
আল ইসলাহ বাহরাইনের উদ্দোগে পবিত্র মেরাজুন্নবী পালিত:
গত ২৩ এপ্রিল রোববার আনজুমানে আল ইসলাহ বাহরাইন শাখার উদ্দোগে পবিত্র মেরাজুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হাফিজ শানুর আহমদের সভাপতিত্বে ও মাওলানা আব্দুল বাছিত চৌধুরীর পরিচালনায় এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে আলোচনা পেশ করেন, হাফিজ সুহেল আহমদ, জিয়াউর রহমান সেলিম, মাওলানা খলিলুর রহমান, হাফিজ তোফাজ্জুল হোসেন। শুরুতে কুরআন তেলাওয়াত করেন,ক্বারী কাওসার আহমদ, নাতে রাসুল (সাঃ) পরিবেশন করেন হাফিজ আব্দুল কুদ্দুস (সালেহ)। উপস্থিত ছিলেন, শিপন আহমদ, হাবিবুর রহমান দুলাল, আনহার মিয়া, সুহেল মিয়া, আলা উদ্দিন আল আজাদ, রুবেল আহমদ, বেলাল আহমদ, আব্দুশ শহিদ।







