ওসমানীনগরে সাধারণ জ্ঞান প্রতিযোগীতার পূরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০১৭, ৬:২২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
সিলেটের ওসমানীনগরে বাংলা নববর্ষ উপলক্ষ্যে জ্ঞানের আলো পাঠক ফোরামের উদ্যোগে আয়োজিত সাধারণ জ্ঞান প্রতিযোগীতার পুরস্কার বিরতণ করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে গোয়ালাবাজার ইউপি হলরুমে ওসমানীনগর ঈমাম সমিতির সভাপতি মাওলানা আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর থানার ওসি আবদুল আউয়াল চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক সমকালের ওসমানীনগর প্রতিনিধি আনোয়ার হোসেন আনা, ডা. আজমল হুসেন খান, হারুন মেহেরবান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জ্ঞানের আলো পাঠক ফোরামের সভাপতি সাব্বির আহমদ নাহিদ। সাধারণ জ্ঞান প্রতিযোগীতায় স্কুল ও কলেজ পর্যায়ে ৭শতাধিক শিক্ষার্থী অংশ ১০জন বিজয়ী হয়।








