মিজান চৌধুরীর বাসায় ভাংচুরের নিন্দা জানিয়েছেন হুমায়ুন কবির
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০১৭, ১২:৩৪ পূর্বাহ্ণ
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও ছাতক উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীর বাসায় সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হুমায়ুন কবির। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সিনিয়র ভাইসচেয়ারম্যান তারেক রহমানে বিশেষ উপদেষ্টা এক বার্তায় তিনি বলেন, বৃহস্পতিবার রাতে ছাত্রলীগ-যুবলীগের শতাধিক নেতাকর্মী পুুলিশের উপস্থিতিতে বাসায় হামলা চালিয়ে গুলিবর্ষণ ও বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে বাসায় অবস্থিত দুটি পাজেরো জীপ ও বাসার মূল্যবান জিনিসপত্র ভাংচুর, দুটি মটরসাইকেলে অগ্নিসংযোগের মাধ্যমে ভস্মিভুত এবং বাসার দারোয়ান ও গাড়ীচালককে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। আমি অবিলম্বে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরীর বাসভবনে সংঘটিত সন্ত্রাসী ঘটনার সাথে জড়িত দুস্কৃতিকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। -বিজ্ঞপ্তি






