বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন ইনক এর স্বাধীনতা দিবস উদযাপন
প্রকাশিত হয়েছে : ২৭ মার্চ ২০১৭, ১০:০০ অপরাহ্ণ
সুরমা নিউজঃ বাংলাদেশী আমেরিকান কালচারাল এসোসিয়েশন ইনক এর স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। স্থানীয় স্টার্লিং বাংলা বাজারে বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় । সংগঠনের সভাপতি জনাব আব্দুল হাসিম হাসনু”র সভাপতিত্বে এ সাধারণ সভায় উপস্হিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব আহবাব চৌধুরী খোকন ,জনাব শাহ বদরুজ্জামান রুহেল সহ কমিউনিটির সর্বস্তরের ব্যক্তিবর্গ ।








