বার্মিংহামের আস্টনে কনজারভেটিব পার্টির পাবলিক মিটিং অনুষ্টিত
প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০১৭, ৮:০০ পূর্বাহ্ণ
লন্ডন অফিসঃ বার্মিংহামের আস্টনে ব্রিটেনের কনজারভেটিব পার্টির পাবলিক মিটিং অনুষ্টিত হয়েছে । আজ ২৩ ফেব্রুয়ারী আস্টনের একেএস বেঙ্কুইটিং এন্ড কনফারেন্স সুইটে অনুষ্টিত মিটিংয়ে সভাপতিত্ব করেন মিডল্যান্ড কনজারভেটিব পার্টির রিজিওনাল চেয়ারম্যান জিম কোপার। জায়েদ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন কমিউনিটি নেতা আব্দুল মানিক। উপস্থিত ছিলেন, সাবেক কাউন্সিলর আব্দুল খালিক, আস্টন কনজারভেটিব পার্টির সেক্রেটারী আব্দুল জলিল ফজল,বালাগঞ্জ ওসমানীনগর গরীব কল্যান ট্রাস্টের সভাপতি সুরমা নিউজের উপদেষ্টা মোঃ আব্দুল ওদুদ, কমিউনিটি নেতা এনামুল হক চৌধুরী, মাসুক মিয়া, মধু মিয়া প্রমুখ। 







