বালাগঞ্জ ওসমানীনগর গরীব কল্যাণ ট্রাস্টের সদস্য জমির আলী অসুস্থ : দোয়া কামনা
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ৩:২২ পূর্বাহ্ণ
লন্ডন অফিসঃ বালাগঞ্জ ওসমানীনগর গরীব কল্যাণ ট্রাস্টের কার্যকরী কমিটিরনির্বাচিত সদস্য জমির আলী মারাত্মক অসুস্থ। যুক্তরাজ্যের বার্মিংহাম সিটির কুইন এলিজাবেথ হাসপাতালে তাকে তাৎক্ষনিক ভর্তি করা হয়। সেখানে জমির আলীর মাথায় এক জটিল অস্ত্রোপচার করা হয়। সফল অস্ত্রোপচারের পর তার শারিরীক অবস্থা এখন উন্নতির দিকে বলে জানা যায়। এখনো তিনি হাসপাতালে আছেন। গরীব কল্যাণ ট্রাস্টের সভাপতি ও সুরমা নিউজের উপদেষ্টা মোঃ আব্দুল ওদুদ দেশ বিদেশের সকলকে জমির আলীর রোগমুক্তি ও নেক হায়াতের জন্য দোয়ার অনুরোধ করেছেন।







