যুক্তরাজ্য সেচ্ছাসেবক দল থেকে নাসির আহমেদ ও জায়েদ আলমকে অব্যাহতি
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ৭:২৬ পূর্বাহ্ণ
সুরমা নিউজঃ দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহিন ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জায়েদ আলম তালুকদারকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আদেশ জারি করা হয় ।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি মিসবা বি এস চৌধুরীকে ভারপ্রাপ্ত সভাপতির পালন করবেন। কেন্দ্রীয় স্বচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু ও কেন্দ্রীয় স্বচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে জানা যায় । -সুত্র শীর্ষ খবর







