গোয়ালাবাজারে ছাত্রলীগের আনন্দ র্যালী
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০১৭, ৬:৫৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
সিলেটের ওসমানীনগরে বাংলাদেশ ছাত্রলীগের ৬৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আনন্দ মিছিল ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের গোয়ালাবাজারে আনন্দ মিছিল ও র্যালী পরবর্তী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলার আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু। ছাত্রলীগ নেতা সাহাব উদ্দিনের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা এনাম হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবলীগের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী খাঁন সুহেল, কেন্দ্রীয় যুবলীগ নেতা নুরুল ইসলাম নুর মিয়া, ওসমানীনগর উপজেলা যুবলীগের সিনিয়র নেতা ওসমানীনগর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধরন সম্পাদক মোঃ মুকিদ মিয়া, জেলা যুবলীগের সদস্য কিবরিয়া মিয়া, থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল ওদুধ প্রিন্স, যুবলীগ নেতা রুকন আহমদ চৌধুরী, সোহেল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মোঃ বাবলা মিয়া, বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ- সম্পাদক মাহবুবুর রহমান, ছাত্রলীগ নেতা, সিজাম উদ্দিন, আমজাদ হোসেন, সিপন আহমদ, ছাত্রলীগ নেতা নজরুল মিয়া, মোঃ জুনেদ আহমদ, এনামুল হক, তোফায়েল আহমদ, জুনেদ আহমদ, সেলিম আহমদ, সিপন আহমদ, সাজু, কামরুল, রিপন, মিলু, রাজীব লাল দেব, ইয়াদ আলী, দুলাল মিয়া, মুহিব, পংকী, সামাদ, আফজাল, সঞ্জয় চন্দ প্রমুখ।






