ওসমানীনগরে জেএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছেন রোটারিয়ান টিটু ওসমানী
প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০১৬, ১২:২৬ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
ওসমানীনগরে জেএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছেন রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট এর প্রেসিডেন্ট রোটারিয়ান টিটু ওসমানী।
তিনি উপজেলার দয়ামীরের সদরুন্নেছা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
পরীক্ষা শুরুর আগে তিনি শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময়ের মাধ্যমে তাদের পরীক্ষার প্রস্তুতির খোঁজখবর নেন। এছাড়া প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক, সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
দয়ামীরের সদরুন্নেছা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে উপজেলার পাঁচটি স্কুলের চার শতাধিক পরীক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।






