যুক্তরাজ্য সফররত ইলিয়াস পত্নীর সাথে বার্মিংহামে প্রবাসীদের মতবিনিময় সোমবার
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০১৭, ১০:৪১ অপরাহ্ণ
লন্ডন অফিস: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা যুক্তরাজ্য সফররত ইলিয়াস পত্নী তাহসিনা রুশদির লুনার সাথে বালাগঞ্জ-বিশ্বনাথ-ওসমানীনগর এলাকার প্রবাসীদের এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। আগামী ২৪ জুলাই সোমবার বার্মিংহামের মালটিপারপাস সেন্টারে দুপুর সাড়ে বারোটার অনুষ্টিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের সাবেক নির্বাচিত এজিএস, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন নিখোঁজ এম ইলিয়াস আলীর অনুজ সিলেট জেলা বিএনপির যুগ্ন সম্পাদক আছকির আলী।
উক্ত মতবিনিময় সভায় বালাগঞ্জ-বিশ্বনাথ-ওসমানীনগর এলাকার বিএনপি’র সর্বস্থরের নেতাকর্মী ওবাংলাদেশী জাতীয়তাবাদের
পক্ষের শক্তি এবং ইলিয়াস ভক্ত সকল প্রবাসীদের উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়েছে।
বিঃ দ্রঃ ঠিকানা- ১৩৬—১৪৮ ভিক্টোরিয়া রোড অস্টন বার্মিংহাম B6 5HH








