দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে বেলজিয়াম বিএনপি
প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০১৭, ৬:১৫ পূর্বাহ্ণ
বেলজিয়াম প্রতিনিধি: দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেলজিয়াম শাখা। এক বিবৃতিতে বেলজিয়াম বিএনপির সভাপতি আহমেদ সাজা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু এ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন, এক মাসের পবিত্র রোজা পালনের পর খুশির বার্তা নিয়ে আসে ঈদ। ঈদের পবিত্রতাকে কাজে লাগিয়ে মানুষ অতীতের সকল দু:খ কষ্ট ও গ্লানি কাটিয়ে সুন্দরকে গ্রহণ করার সুযোগ পায়।
তাই ধনী-গরীব বিভেদ ভুলে পবিত্র ঈদকে সুখময় করে তোলাই হোক আমাদের প্রত্যয়। দেশবাসীকে বেলজিয়াম বিএনপির পক্ষ থেকে আন্তরিক ঈদ শুভেচ্ছা জানাচ্ছি এবং দেশবাসীর সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনা করছি।








