লন্ডনের পর এবার সুইডেনেও বিএনপির বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০১৭, ৬:২২ অপরাহ্ণ
সুরমা নিউজঃ লন্ডনের পর এবার সুইডেনেও বিক্ষোভের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই সফরকে ঘিরে ইউরোপ বিএনপি বরাবরের মতো এবারো সুইডেন সফরের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে ইউরোপের বিভিন্ন দেশের শতশত নেতাকর্মী। স্টকহোমে নিধারিত স্হানে জড়ো হয়ে সরকার বিরোধী নানা শ্লোগানে প্রকম্পিত করে তোলে গোটা এলাকা। এসময় তারা অবিলম্বে সরকারের পদত্যাগ এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানান।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লাইভ সম্প্রচারের মাধ্যমে প্রতিবাদ মুখর সুইডেন এর চিত্র দেখা গেছে। সুইডেনের স্টকহোমে শেখ হাসিনার আগমনের প্রতিবাদে বেলজিয়াম বিএনপি সুইডেনের স্টকহোমে শেখ হাসিনাকে কালো পতাকা প্রদর্শন করে। নেতাকর্মীরা শ্লোগান ও ব্যানার ফেস্টুন প্রদর্শন করে। 

বিক্ষোভে বেলজিয়াম বিএনপির সভাপতি আহমেদ সাজা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু সাংগঠনিক সম্পাদক আলী নুর শামীমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল যোগ দেন।
প্রধানমন্ত্রীর সুইডেন সফরকে কেন্দ্র করে সুইডেন বিএনপি এই বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা প্রদর্শন কর্মসূচির আয়োজন করে।








