দেশ বিদেশের সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি কৃতজ্ঞতা আব্দুল ওয়াদুদের
প্রকাশিত হয়েছে : ১০ জুন ২০১৭, ৯:৫৩ অপরাহ্ণ
লন্ডন অফিসঃ অজস্র শুভকামনা আর দোয়ার জন্য দেশ বিদেশের সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জনপ্রিয় অনলাইন পোর্টাল সুরমা নিউজের উপদেষ্টা, বালাগঞ্জ ওসমানী নগর গরীব কল্যাণ ট্রাস্ট ইউকের সভাপতি আলহাজ্ব আব্দুল ওয়াদুদ। মারাত্মক অসুস্থ হয়ে পড়লে গত ২ জুন রাতে তাকে বার্মিংহাম কুইন এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয় । এবং ৫ জুন তার হার্টে পেস মেকার বাল্ব লাগানো হয় । বর্তমানে তিনি সুস্থতা অনুভব করছেন।
অসুস্থ থাকা অবস্থায় দেশ ও বিদেশের অসংখ্য গুণগ্রাহী যারা তার রোগমুক্তির জন্য দোয়া করেছেন,উদ্বিগ্ন ছিলেন তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন আব্দুল ওয়াদুদ।








