ইলিয়াস আলীকে সুস্থ অবস্থায় ফিরে পেতে উমরা করলেন সৌদিআরব বিএনপির নেতৃবৃন্দ
প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল ২০১৭, ৪:০৭ অপরাহ্ণ
সুরমা নিউজ:
জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীকে সুস্থ অবস্থায় ফেরত পাওয়ার জন্য পবিত্র ঘর কাবা শরীফ তাওয়াফ এবং উমরাহ পালন করেছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ। সৌদি আরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিবের নেতৃত্বে শত শত নেতাকর্মী এতে অংশ নেন।
আহমদ আলী মুকিবের নেতৃত্বে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলের নেতাকর্মীরা একত্রিত হয়ে গত রাতে আল্লাহর ঘর তাওয়াফ এবং উমরাহ পালন করেছেন। আহমদ আলী মুকিব বলেন, তারা প্রত্যেকেই মহান আল্লাহর দরবারে লাব্বায়েক লা শরীক ধবনির সাথে তাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলীকে সুস্থ অবস্থায় ফেরত পাওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে সর্ব শক্তিমান আল্লাহর সাহায্য কামনা করেছেন।
আহমদ আলী মুকিব আরো জানান, তারা সকলে মিলে আল্লাহর ঘর তাওয়াফের সময় মহান আল্লাহর দরবারে বাংলাদেশের জনগণের সুখ সমৃদ্ধি এবং প্রিয় নেত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের সর্বাঙ্গীন সফলতা কামনা করে মোনাজাত করেছেন।
এ সময় আহমেদ আলী মুকিব বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এর দীর্ঘায়ূ ও সুস্বাস্থ্য কামনা ও মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত এবং জিয়া পরিবারের জান মাল ও ইজ্জতের হেফাজত ও দীর্ঘায়ূ কামনা করে বিশেষ মোনাজাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন মক্কা প্রাদেশিক বিএনপির সভাপতি খন্দকার হেলাল উদ্দিন সিআইপি,সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী,সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন,বেলায়েত হোসেন মিন্টু,বীর মুক্তিযোদ্ধা আরফান,শেখ মুস্তাক,হাবিবুর রহমান,সাইফুল ইসলাম,ছাদ মিয়া,যুক্তরাজ্য যুবদলের সাবেক সাধারন সম্পাদক সোয়ালিন করিম চৌধুরী, যুক্তরাজ্য বিএনপি নেতা কাওছার আহমদ,মক্কা বিএনপি নেতা গিয়াস উদ্দীন চৌধুরী,কামাল হোসেন,আবুল কাশেম,,মনির,শহিদ,.কাওছার আহম্মেদ.শেখ লিটু,গাজী কামাল,সুমন,জাফর আহমদ,কাওছার ,দিলোয়ার হোসেন,ফয়জুল হক,নুরুল হক,এওয়ার মিয়া,আব্দুল হাকিম .জাহাজ্ঞীর চৌধুরী হেলাল উদ্দীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি







