ইলিয়াস গুমের পাচঁ বছর : সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবী জার্মান বিএনপির
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০১৭, ১১:৩৯ অপরাহ্ণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জার্মান শাখার সভাপতি আকুল মিয়া সাধারণ সম্পাদক গনি সরকার যুগ্ম-সম্পাদক মুস্তাক খান এক বিবৃতিতে অবিলম্বে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে গুম নামক কারাগার থেকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দিতে সরকারের প্রতি জোর দাবী জানান। নেতৃবৃন্দ বলেন, ইলিয়াস আলীসহ গুম হওয়া বিএনপির নেতাকর্মীদের ফেরত না দিলে সরকারকে চরম মূল্য দিতে হবে। ১৭ই এপ্রিল ইলিয়াস আলী গুমের পাচঁ বছর পূর্তিতে এ দাবি জানান। -বিজ্ঞপ্তি








