নুরুর হত্যার বিচার একদিন বাংলার মাটিতে হবে : জাতীয়তাবাদী চেতনা বিশ্বাসী সুইডেন
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০১৭, ১০:৩৭ অপরাহ্ণ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ- সাধারণ সম্পাদক,চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল আলম নুরু হত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী চেতনা বিশ্বাসী সুইডেন নেতৃবৃন্দ প্রতিবাদ সভা,করেছেন গতকাল হালুমবারিয়া বিশিষ্ট সমাজ সেবক ও প্রাক্তন সাধারণ সম্পাদক (স্টকহোম মহানগর) বিএনপির জনাব মাহমুদুর হক হিমুর সভাপতিত্বে ও যুবদল সভাপতি আমিন বিল্লাল এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মো: জসিমউদ্দিন. ইকবাল. রনি. সুমন. মাহমুদ. মান্নান. সোহেল রানা. হোসেন. প্রমুখ।, উজ্জল, ফরহাদ, সোহাগ, সুজন, আরিফ, আরমান প্রমুখ।প্রতিবাদ সভায় নেতবৃন্দ বলেন, বর্তমান সরকার বিরোধী দলের বৃহত্তম ছাত্র সংগঠন ছাত্রদলকে ধ্বংসের গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদলের অগ্নিপুরুষ শহীদ নুরুল আলম নুরু কে হত্যা করেছে গভীর ষড়যন্ত্র করে। চালিয়ে যাচ্ছে দেশব্যাপী গুম, খুন হত্যা নির্যাতন যা কোন গণতান্ত্রীক রাষ্ট্র কাম্য নয়। নেতৃবৃন্দ বলেন বাংলার মাটিতে ইনশাল্লাহ এ সকল নির্মম হত্যাকান্ডের বিচার হবে। -বিজ্ঞপ্তি







