ফিনল্যান্ডের স্থানীয় সরকার নির্বাচনে কাউন্সিলর পদে বাংলাদেশী প্রাথীদের জয়
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০১৭, ১০:১৭ অপরাহ্ণ
জামান সরকার: ২০১৭ সালের স্থানীয় সরকার নির্বাচনের অতীতের সকল রেকর্ড ভেঙে দিয়ে কোনো বাংলাদেশী সিটি কাউন্সিলের সদস্য নির্বাচিত হলো। গতকাল রবিবার ৯ই এপ্রিল সারাদেশ জুড়ে অনুষ্ঠেয় নির্বাচনে দুইজন বাংলাদেশী বিজয়ী হয়েছেন। কেরাভা সিটি কাউন্সিল পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন জনাব শামসুল আলম যিনি লেফ্ট এলায়েন্স ভাসেমিস্ত হতে প্রথমবারের মতো নোমিনেশন পেয়ে বাজিমাত করলেন।ওপর দিকে জনাব ফারুক আবু তাহের কটকা সিটি হতে ডেপুটি কাউন্সিলর পদে প্রথমবারের মতো নির্বাচিত হলেন।জনাব ফারুক আবু তাহের ইতোপূর্বে লেফ্ট এলায়েন্স ভাসেমিস্ত হতে ফিনল্যান্ডের সংসদ ও ইউরোপিয়ান সংসদের নির্বাচনে প্রার্থী হয়ে ব্যাপক আলোড়ন তুলেছেন। ফিনল্যান্ডের স্থানীয় সরকার নির্বাচনে এই দুই বাংলাদেশীর বিজয় অনন্য মাইলফলক বলে বিবেচনা করা হচ্ছে যা ভবিষ্যতে আরো বড় সাফল্যের পথ প্রশস্ত করবে । এদিকে স্থানীয় সরকার নির্বাচনে দল বেশিরভাগ গুলো আগের অবস্থান ধরে রাখতে পারলেও আগের বারের তুলনায় ভোট প্রাপ্তির হার কমেছে এবারের নির্বাচনে ক্ষমতাসীন তিন দলের মধ্যে কোকোমোস ২০,৬ %(-১.৩)ভোট পেয়ে শীর্ষে আরেক অংশীদার কেশকুস্তা ১৭,৮ %(-০,৯%)ভোট পেয়ে তৃতীয় আরেক দল রক্ষণশীল পেরুস সুওমা ৮.৮%(-৩.৬%)পঞ্চম.প্রধান বিরোধী দল এসডিপি ১৯,৪% (-০.২%) দ্বিতীয় স্থান গ্রীন পার্টি ১২.৩%(+৩.৮) পেয়ে চতুর্থ স্থান দখল করেছে তাছাড়া বামদল ভাসেমিস্ত ৮.৮%(+০৮) পেয়ে ৬ষ্ঠ হয়েছে । তবে এইবারের নির্বাচনে রক্ষণশীল দলগুলো বিশেষ করে পেরুস সুওমা ধর্মীয় দল খ্রিস্টিয়ান ডেমোক্র্যাটিক পার্টির ব্যপক ভরাডুবি এবং গ্রীন পার্টির উত্থান ছিল চোখে পড়ার মতো।







