নিউ ইয়র্কের রাজধানী আলবেনীতে বাংলাদেশ দিবস উদযাপন
প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০১৭, ৯:৪৭ অপরাহ্ণ
সুরমা নিউজঃ নিউ ইয়র্ক স্টেট রাজধানী আলবেনীর ক্যাপিটাল ভবনে বাংলাদেশী বিভিন্ন সামাজিক ,সাংস্কৃতিক সংগঠনের সম্মিলিত উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ” বাংলাদেশ দিবস ” পালিত হয়েছে ।কমিউনিটি ব্যাক্তিত্ব মোহাম্মদ এন মজুমদারের পরিচালনায় অনুষ্ঠিত এ আয়োজনে উপস্হিত ছিলেন স্টেট সিনেটর রুবেন ডায়াজ সিনিয়র ,এসেম্বলীম্যান লুইস সেপুলভেদা,নিউ ইয়র্কস্হ বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান সহ কমিউনিটির সর্বস্তরের নাগরিকবৃন্দ ।








