বালাগঞ্জ ওসমানীনগর জাতীয়তাবাদী যুব ঐক্য পরিষদ ইউকের প্রতিবাদ সভা অনুষ্টিত
প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ৩:০৬ পূর্বাহ্ণ
লন্ডন অফিসঃ ওসমানীনগর উপজেলা নির্বাচনে বিএনপি প্রার্থীর পথসভায় ইলিয়াস পত্নী তাহসিনা রূশদি লুনা সহ ছাএদল যুবদল বিএনপির নেতৃবৃন্দের উপর সন্ত্রাসীদের অতর্কিত হামলার বিরূদ্ধে তাত্ক্ষণিক এক প্রতিবাদ সভার আয়োজন করে বালাগঞ্জ ওসমানীনগর জাতীয়তাবাদী যুব ঐক্য পরিষদ ইউ কে।
গত বুধবার মনোনীত ধানের শীষের চেয়ারম্যান প্রার্থী ময়নুল হক চৌধুরীর সমর্থনে স্থানীয় গোয়ালাবাজারে আয়োজিত এক পথসভায় বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও এম ইলিয়াস আলীর সহধর্মিণী লুনা দুর্বৃত্বদের হামলার শিকার হন।
সংঘটনের সভাপতি শাহজান আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শানুর মিয়া যুবদল নেতা নুরুল আলী রিপনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক কয়ছর এম আহমেদ। সভায় বক্তারা বলেন এম ইলিয়াস আলী শুধু ওসমানীনগর বালাগঞ্জ বিশ্বনাথের নেতা নয় উনি হলের সারা বাংলাদেশের বিএনপি পরিবারের এক বীর সেনাপতি, তাই চাইলেই হামলা মামলা করে বিএনপি নেতা ইলিয়াস আলী ও তার সহধর্মীনি তাহসিনা লুনার জনপ্রিয়তাকে ধ্বংস করা যাবে না। তারা বলেন কোন ষড়যন্ত্রই আগামি ৬ তারিখ ধানের শিষের বিজয় ঠেকাতে পারবে না। ওসমানীনগরের মানুষ ৬ তারিখ ব্যালটের মাধ্যমে সকল ষড়যন্ত্রের জবাব দিবে।বক্তারা এই ন্যক্কারজনক হামলায় আহত নেতাকর্মিদের সুস্থতা কামনা করেন এবং তারা প্রশাসনের কাছে দাবি জানান নিরপেক্ষ ভুমিকা পালন করে অনতিবিলম্বে এই হামলার সঙ্গে দায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির প্রদান করা হয় । যুবঐক্য পরিষদের সিনিয়র সহ সভাপতি আতাউর রহমান মিফতার কোরআন তেলাওতের মাধ্যমে শুরু হওয়া সভায় বিশেষ অতিথি হিসাবে অন্যানদের উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা জনাব রফিক উল্লা, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম মামুন, সাংঘঠনিক সম্পাদক খছরুজজামান খছরু, লন্ডন মহানগর বিএনপির সাধারন সম্পাদক আবেদ রাজা, যুক্তরাজ্য সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জনাব আবুল হোসেন, বিশ্বনাথ উপজলার বিএনপির সাবেক সাধারন সম্পাদক গৌছ খান,যুবঐক্য পরিষদের উপদেষ্টা বিএনপি নেতা আদ্ধুল কাইয়ুম যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি রহিম উদ্দিন, যুক্তরাজ্য যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আফজাল হোসেন, যুক্তরাজ্য বিএনপির দপ্তর সম্পাদক সেলিম আহমদ, যুব বিষয়ক সম্পাদক আদ্ধুল হামিদ খান হেবেন, যুক্তরাজ্য জাসাসের সহ সভাপতি বদরুল ইসলম,যুক্তরাজ্য বিএনপির কার্যনির্বাহী কমিঠির সদস্য কামাল আহমেদ চৌদরী, হাবিবুর রহমান, লন্ডন মহানগর বিএনপি নেতা মির্জা নিক্সন, আদ্ধুস সালাম আজাদ, সাহেদ আহমেদ চৌধুরী, জাহনগির মাশুক, এম এ রব, সৈয়দ আতাউর রহমান, আহমেদ আছাদ, জুনেদ আহমেদ, যুক্তরাজ্য যুবদলের সাবেক সদস্য আকতার আহমেদ শাহীন, লন্ডন মহানগর যুবদল সভাপতি আবুল খয়ের, যুক্তরাজ্য সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মিয়া মোহাম্মদ জামিল, যুক্তরাজ্য যুবদল নেতা জাহানগির আলম, সিরাজুল ইসলাম মামুন, সোপান আহমেদ, ফলিক আহমেদ, আতাউর রহমান আশিক মিয়া ,শাহজান আহমেদ,আকতার হোসেন,সম্রাট শাহজাহান প্রমুখ।







