শফিক চৌধুরীর উপর হামলায় দেশ বিদেশে নিন্দা ও ক্ষোভ : লন্ডনে প্রতিবাদ সভা আজ
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ৬:০০ অপরাহ্ণ
লন্ডন অফিসঃ সিলেট-২ এর সাবেক সংসদ সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব শফিকুর রহমান চৌধুরীর গাড়িতে দুস্কৃতি কারিদের বর্বরোচিত হামলায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশীরা।
তারা অবিলম্বে দুস্কৃতি কারিদের চিহ্নিত করে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদানের জন্য আইন শৃংখলা বাহিনির প্রতি দাবী জানিয়েছেন। এদিকে সফিক চৌধুরীর গাড়িতে হামলার প্রতিবাদে ১৯ ফেব্রুয়ারী রবিবার বিকাল ৫টায় পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে এক প্রতিবাদ সভার আহবান করা হয়েছে। এতে সর্বস্থরের প্রবাসীদের উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে।







