লন্ডনে প্রবাসী ওসমানীনগর ক্রিকেট ডেভেলপমেন্ট এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ণ
লন্ডন প্রতিনিধি:
যুক্তরাজ্যের লন্ডনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রবাসী ওসমানীনগর ক্রিকেট ডেভেলপমেন্ট এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান। লন্ডনের হোয়াটচ্যাপলের মাইদা হলে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ, উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি জুবায়ের আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুসাদ্দেক হোসেন শ্যামল এবং যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুল ইসলাম পিনু।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ মকবুল মিয়া। এরপর শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জুবায়েরুল ইসলাম মিটন।
উপদেষ্টা ও পৃষ্ঠপোষকদের পক্ষ থেকে ভার্চুয়ালে বক্তব্য রাখেন যুক্তরাজ্যের হ্যারো কাউন্সিলের মেয়র সেলিম চৌধুরী, উপস্থিত থেকে বক্তব্য রাখেন বদরুজ্জামান চৌধুরী ঝুনা, ইশতিয়াক আহমদ, মোহাম্মদ আবুল কালাম, আব্দুস সালাম নোমান, আব্দুল হাকিম, জিলু মিয়া, কামাল আহমদ, রুহেল আহমদ, জামাল চৌধুরী, জয়নাল আহমদ, ফয়সল হোসেন সুমন, আব্দুল হায়াত বাপ্পী, গোলাম কিবরিয়া, জলিল হোসেন খান, মোহাম্মদ মকবুল মিয়া, ইকবাল মিয়া, মোহাম্মদ তামিম আহমদ, আব্দুল বাসিত ও সিরাজুল ইসলাম, আখলাকুর রহমান, জাহিদ আলী, আব্দুস সালাম, আতিকুর রহমান, লেবু শিকদার, বাদল মিয়া,জয়নাল আহমেদ, শাহীন আহমদ ইকবাল আহমেদ।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনের সহ সভাপতি রুহেল আহমেদ, শিপন আহমেদ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আলম, কাজী সাব্বির, সুমন খান, রুহুল আলম, মিজানুর রহমান মিজু, সৈয়দ ফয়সল আহমদ, জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান, সৈয়দ আলী আহমদ, দপ্তর সম্পাদক কে এম এম সুহেবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক কামরুল আমিন, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জননান মিয়া, সহ-প্রশিক্ষণ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক আহমেদ সাজ্জাদ, সদস্য আহমেদ জাহান রনি ও তুফায়েল আহমেদ।
উপস্থিত ছিলেন, ক্রিকেটার ও সংগঠক, আলমাস খান আজাদ, জামাল আহমেদ খান, মুজিবুর রহমান, মুক্তাদির খান, জামিল হোসেন খান, জামিল খান, মোহাম্মদ মনসুর, রায়হান আহমেদ, গোলাম কিবরিয়া বেলাল, গোলাম সারোয়ার জয়নাল প্রমুখ।
বক্তারা প্রবাসে থেকেও দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন, বিশেষ করে ক্রিকেটের বিকাশে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, প্রবাসী তরুণ প্রজন্মের মধ্যে ক্রিকেটের প্রতি আগ্রহ সৃষ্টি, নতুন প্রতিভা অন্বেষণ এবং খেলাধুলার মানোন্নয়নে এ ধরনের সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বক্তারা সংগঠনের নবগঠিত কমিটির সাফল্য কামনা করেন এবং প্রবাসী ওসমানীনগর ক্রিকেট ডেভেলপমেন্ট এসোসিয়েশনকে একটি কার্যকর ও গতিশীল সংগঠন হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনের আনুষ্ঠানিক পথচলায় নতুন অধ্যায়ের সূচনা হয়।







