নিখোঁজ ইলিয়াস আলীর পত্নী লুনাকে মন্ত্রী হিসেবে চায় নির্বাচনী এলাকার মানুষ
প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১:৩৫ অপরাহ্ণ
নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী-এর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা প্রায় ৮০ হাজার ভোটে নির্বাচিত হয়েছেন।তাই দাবি উঠেছ নিজ নির্বাচনী একাকা ওসমানীনগর বিশ্বানাথের মানুষের মুখে তাহসিনা রুশদী লুনা কে মন্ত্রী হিসেবে দেখতে চান।স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা বলছেন, ইলিয়াস আলীর অসমাপ্ত রাজনৈতিক কাজ এগিয়ে নিতে লুনার নেতৃত্ব প্রয়োজন।
এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে রাজনৈতিক ভাবে সক্রিয় একটি পরিবারের সদস্য হিসেবে লুনার প্রতি তাদের আস্থা রয়েছে। তাদের মতে, ইলিয়াস আলীর অনুপস্থিতিতে লুনা দায়িত্ব পেলে এলাকার উন্নয়ন কার্যক্রমে গতি আসতে পারে এবং রাজনৈতিক শূন্যতা কিছুটা হলেও পূরণ হবে।
স্থানীয় নেতারা জানান, বিষয়টি দলীয় উচ্চপর্যায়ে বিবেচনার দাবি জানানো হয়েছে। তবে মন্ত্রী নিয়োগের বিষয়টি সম্পূর্ণভাবে সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।
উল্লেখ্য, ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর থেকে তাঁর পরিবার ও সমর্থকরা নিয়মিতভাবে তাঁর সন্ধানের দাবি জানিয়ে আসছেন। এ পরিস্থিতিতে লুনাকে সক্রিয় রাজনৈতিক দায়িত্বে দেখতে চাওয়ার দাবিও নতুন করে জোরালো হচ্ছে।






