ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের শোক
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০২৫, ২:১১ অপরাহ্ণ
সুরমা নিউজ:
ঢাকার উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের কোমলমতি শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
আজ মঙ্গলবার ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জিতু আহমদ স্বাক্ষরিত এক শোকবার্তায় ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক কবির আহমদ হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
শোক প্রকাশকারীরা হলেন-ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ কয়েছ মিয়া, সহ-সভাপতি মোঃ আবু হানিফা, যুগ্ম সাধারণ সম্পাদক জুবেল আহমেদ, কোষাধ্যক্ষ এমদাদুর রহমান খান, প্রচার সম্পাদক মোঃ সাইদুর রহমান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: আতাউর রহমান কাওছার, ক্রীড়া সম্পাদক শামসুজ্জামান ফরহাদ, পাঠাগার সম্পাদক রায়হান আহমদ, সাংস্কৃতিক সম্পাদক মোঃ নূরুল ইসলাম রাফি, কার্যনিবার্হী সদস্য জুবেল আহমদ সেকেল, মোঃ আনোয়ার হোসেন, আব্দুল মতিন, লিলিউর রহমান পংকি , আব্দুল কালাম আজাদ, উজ্জ্বল দাশ ও উজ্জ্বল ধর।







