করোনাকে প্রবাসীদের বৃদ্ধাঙ্গুলি : লন্ডনে পান কিনতে তুলকালাম কান্ড, হাতাহাতি! (ভিডিও)
প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০২০, ৫:১২ অপরাহ্ণ

লন্ডন ডেস্ক:
করোনা আতঙ্কেও মানুষের পান খাওয়া বন্ধ হয়ে নেই। তবে সেটা আমাদের দেশ নয় ব্রিটেনে। ব্রিটেনের লন্ডনের টাওয়ার হ্যামলেটস, ক্যামডেন ও নিউহামে প্রচুর বাংলাদেশিদের বসবাস। ব্রিটেনের এসব জায়গাতে প্রচুর বিক্রি হয় পান। তবে করোনার কারণে কিছু দিন ধরে দেশটিতে পান আসা বন্ধ রয়েছে।
এমন পরিস্থিতে লন্ডন শহরের শেডওয়েল কাচা বাজার নামক দোকানে পান আসার খবর চারদিকে ছাড়িয়ে পড়ে। করোনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মুহূর্তের মধ্যে দোকানে মানুষের ভিড় লেগে যায়। করোনা ভাইরাস, লকডাউন কোন কিছুই মানুষকে পান কেনা থেকে আটকাতে পারেনি। প্রচণ্ড রোদে দীর্ঘ লাইনে বিভিন্ন বয়সের নারী-পুরুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় পানের জন্য। এসময় লাইনে দাঁড়ানো নিয়ে ঘটে তুলকালাম কান্ড। কে কার আগে লাইনে দাড়াবেন এ নিয়ে হাতাহাতিও করতেও দেখা যায়।
শুধু পানের জন্য করোনাকে ঘিরে সরকারের কোন নিয়ম কানুনের তোয়াক্কা করেননি বাঙালিরা। চাহিদার তুলনায় পান কম থাকায় দাম ছিল একটু বেশী। কিন্তু পান কৈইফিদের কাছে পান পাওয়াটা ছিল সোনার হরিণের মত।
এ বিষয়ে দোকানে কর্মরত হাবিবুর রহমান বলেন, আজ কিছু পান এসেছিল, কিন্তু এত মানুষ পান নিতে আসেন যা কল্পনার বাহিরে, সবাইকে পান দেয়া সম্ভব হয়নি।
এদিকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পান না পেয়ে অনেক মানুষ হতাশ হয়ে ফিরেছেন বাড়িতে। অনেকে আবার ফেসবুকে পান কোথায় পাওয়া যাবে তথ্য দিতে অনুরোধ করেছেন পরিচিত জনদের কাছে। জয়নাল আবেদীন নামে এক বাংলাদেশি পানের জন্য ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তথ্য দিতে অনুরোধ করেছেন। শুক্রবার অনেকে পান দিবেন বলেও জানিয়েছেন।
https://www.facebook.com/1431367604/videos/10222857778539616/?t=4







