সৌদি আরবে গাড়ি দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০১৯, ২:৫৬ অপরাহ্ণ
রিয়াদ প্রতিনিধি:
সৌদি আরবের রাজধানী রিয়াদের সোলাই এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে দুই বাংলাদেশির। মৃতরা হচ্ছেন কুমিল্লার বরুড়া উপজেলার ইয়াসিন মিয়া ও ময়মনসিংহের গফরগাঁওয়ের বাসিন্দা ইয়াসিন আলী। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন।
১৫ আগস্টের দিন বিকেলে এই মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
ইয়াসিন মিয়া ও ইয়াসিন আলী দুজনের স্থানীয় একটি কোম্পানিতে সাফাই কর্মী হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার বিকেলের দিকে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন ইয়াসিন মিয়া ও ইয়াসিন আলি। তাদের গাড়িটি সোলাই এলাকায় একটি লড়ির সঙ্গে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে।








