ইসলামে জঙ্গিবাদের স্থান নেই :এমপি এহিয়া চৌধুরী
প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০১৬, ৭:৫৩ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেছেন, দেশের মানুষ আজ আতংকিত। আর তরুণরা এই আতংকের কারণ হয়ে দাড়িয়েছে। অনেক ভাল ভাল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীও সমাজের আতংকের কারণ। ইসলাম শান্তির ধর্ম। সন্ত্রাস নয় দাওয়াতের মাধ্যমে বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। ইসলামে জঙ্গিবাদের কোন স্থান নেই। যারা ইসলামের নামে সন্ত্রাস জঙ্গিবাদ সৃষ্টি করছে তারা কিসের ইসলাম প্রতিষ্ঠা করতে চায়? আমরা ধারনা করতাম শুধু মাদ্রাসায় জঙ্গিবাদ সৃষ্টি হয়, কিন্ত আজ প্রমাণিত হয়েছে যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসের উত্তান হতে পারে। তিনি বলেন, সমাজের পরিবর্তন করতে হলে শিক্ষার্থীদেরকে নৈতিক ও সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে। মানুষের মতো মানুষ হয়ে সমাজ, দেশ ও জাতির উপকারের জন্য শিক্ষার্থীদের সুনাগরিক হয়ে বেরিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, মত ও পথের ভিন্নতা থাকতে পারে, কিন্ত এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে চাই। যদিও কিছু কুচক্রী মহল আমার উন্নয়ন কাজে বার বার বাঁধা প্রদান করে আসছে, কিন্তা তারা সফল হতে পারেনি। আমি আমার গতীতেই এগিয়ে যাচ্ছি।
তিনি শনিবার দুপুরে বিশ্বনাথ উপজেলার লামাকাজী রাগীব-রাবেয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে প্রায় ৫৯ লক্ষ টাকা ব্যয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে কলেজের একাদশ শ্রেণীর নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কলেজের অধ্যক্ষ ছিফত আলীর সভাপতিত্বে এবং প্রভাষক নূর আলম ও সহকারী শিক্ষক কামাল মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট লিডিং ইউনির্ভাসিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক সিলেটের ডাক এর ব্যবস্থাপনা সম্পাদক দেওয়ান তৌফিক মজিদ লায়েক, বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক একেএম দুলাল, স্ট্যান্ডার্ড ব্যাংক লামাকাজী শাখার ব্যবস্থাপক এস এম আলমগীর, কলেজের গভনির্ং বডির সভাপতি এবিএম আতাউর রহমান। বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য ফয়জুল হক, প্রভাষক শাহিন আলম, কলেজের প্রাক্তণ ছাত্র শামিম আহমদ, মো. মিছবাহ, দ্বাদশ শ্রেণীর ছাত্র এস এম রানা, নবাগত ছাত্র মামুন আহমদ, ১০ম শ্রেণীর ছাত্রী ফারহানা ইসলাম আয়শা। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আছমত আলী ও গীতা পাঠ করেন সহকারী শিক্ষক শংকর চন্দ্র পাল এবং স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক রাসেল মিয়া।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আবুল খয়ের মেম্বার, ফিরোজ আলী, জাপা নেতা আনর আলী, শফিক আহমদ পিয়ার, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সিদ্দিকুর রহমান মজনু, ইউপি সদস্য শফিকুর রহমান প্রমুখ।








